স্কুলের ইতিহাস
স্কুল প্রতিষ্ঠার ইতিহাসঃ চরকালিয়া উচ্চ বিদ্যালয়টি অতি প্রাচীনতম বিদ্যালয় এবং ০১/০১/১৯২১ খ্রিস্টাব্দে English Middle School নামে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ০১/০১/১৯৫৪ খ্রিস্টাব্দে ইস্ট বেঙ্গল সেকেন্ডারী এডুকেশন বোর্ড ঢাকা এর অধীনে স্বীকৃতি প্রাপ্ত হয়ে ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রথম মেট্রিকুলেশন পরীক্ষা দেয় এবং মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হতে থাকে। এই বিদ্যালয় থেকে পাশ করে অনেক শিক্ষার্থী সচিব, ডাক্তার , ইঞ্জিনিয়ার , সেনা কর্মকর্তা , ব্যাংক কর্মকর্তা , স্কুল-কলেজ ও দেশ-বিদেশের বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক , আইনজীবি
এবং সরকারী বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তা হয়েছেন। প্রত্যেকেই নিজ নিজ পেশায় থেকে দেশ ও মানুষের সেবার মাধ্যমে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে আসছেন। ভালো ফলাফল, খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যাবলীর ভিত্তিতে আমাদের বিদ্যালয়টি চট্রগ্রাম বিভাগ তথা দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে স্থান করে নিয়েছে এবং জাতীয় পর্যায়ে পুরষ্কৃত হয়েছে। এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভালো ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা আমাদের প্রত্যাশা।
সভাপতি মহোদয়ের বাণী
চরকালিয়া উচ্চ বিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমানে প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এক ঝাঁক মেধাবী ও খ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক,এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি।
প্রধান শিক্ষকের বাণী
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। কালের পরিক্রমায় বিদ্যালয়টি শতবর্ষ পেরিয়ে আদর্শ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করা। যার মধ্যে থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান,দায়িত্বশীল,সু-শৃঙ্খল এবং কর্মমূখী জ্ঞান সমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার,সমাজ,দেশ ও সর্বোপরি গনমানুষের কল্যানে কিছু করতে পারে তবেই আমার, কর্মরত শিক্ষক মন্ডলীর এবং ম্যানেজিং কমিটির প্রচেষ্টা স্বার্থক হবে।
শিক্ষক / কর্মচারীর তথ্য
একাডেমিক তথ্য
ভর্তি তথ্য
ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ভৌত অবকাঠামো তথ্য
সহপাঠ কার্যক্রম
ডাউনলোডস
- Freshers Reception – AS 2023 September 25, 2023
- ক্লাস রুটিন September 20, 2023
- সাম্প্রতিক তথ্য